Don't Miss
Home / হোম স্লাইডার / ‘বড় সিলেবাসে আর পরীক্ষা হবে না’
শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন

‘বড় সিলেবাসে আর পরীক্ষা হবে না’

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে কাজ করছে সরকার। পরীক্ষার ভয় আর অনেক বইয়ের চাপ থেকে মুক্ত হতে বড় সিলেবাসে আর পরীক্ষা হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।রবিবার (৭ নভেম্বর) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

ডা. দীপু মনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, নতুন পাঠ্যক্রমের উদ্দেশ্য হচ্ছে- শিক্ষা হবে আনন্দময়। সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়।শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...