Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু
আক্রান্ত হয়ে মারা

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : ওমিক্রনে প্রথম মৃত্যুর দেখলো ভারত। রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন।বুধবার (৩ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছে রাজস্থান সরকার। রাজস্থানের স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনার দুই ডোজ টিকাই নেয়া ছিল ওই ব্যক্তির। উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু কোমর্বিডিটিও ছিল তার। অমিক্রনে আক্রান্ত হয়ে নিহত ওই ব্যক্তি লক্ষ্মীনারায়ণনগরের বাসিন্দা।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। তার শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করানো হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে তার শরীরে।ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জন ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়েছে। সব চেয়ে বেশি মহারাষ্ট্রে ৬৫৩ জন, এরপরে আছে দিল্লি ৪৬৪।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...