Don't Miss
Home / রাজনীতি / ভাস্কর্য বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেনঃ ওবায়দুল কাদের
ভাস্কর্য

ভাস্কর্য বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেনঃ ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় তিন নেতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘সব ব্যাপারে মাথা গরম করা ঠিক নয়। প্রধানমন্ত্রী জানেন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কের বিষয়টি তিনি নিজেই দেখছেন।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টার কারণে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রুপ পায়নি। একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের আচরণে কখনো মনে হয়নি তারা গণতন্ত্রে বিশ্বাস।’

x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...