Don't Miss
Home / জাতীয় / মডার্না-সিনোফার্মের টিকা ঢাকায় পৌঁছেছে
মডার্না

মডার্না-সিনোফার্মের টিকা ঢাকায় পৌঁছেছে

এমএনএ জাতীয় ডেস্কঃ রাজধানী ঢাকায় পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা।চীনের বেইজিং থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ টিকার মধ্যে ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে রাত ১১টা ২২ মিনিটে ‘কোভ্যাক্স’র আওতায় মডার্নার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ১১টা ২২ মিনিটে ‘কোভ্যাক্স’র আওতায় মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। এছাড়াও শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টায় মর্ডানার ১২ লাখ ৫০ হাজার ডোজ টিকার চালান আসার কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এখন এসেছে। অবশিষ্ট ১০ লাখ ডোজ সকালে এসে পৌঁছাবে।

শাহজালাল বিমানবন্দরে মডার্নার টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, মর্ডানার এই টিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় এবং দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ ডোজ টিকা। এবারের চালানটি বাণিজ্যিক ভাবে কেনা সিনোফার্মের টিকা।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...