Don't Miss
Home / অর্থনীতি / মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎমন্ত্রীর গুরুত্বারোপ

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎমন্ত্রীর গুরুত্বারোপ

বিশেষ প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে হাতে থাকা জ্বালানি সম্পদ সর্বোচ্চ সাশ্রয়ীভাবে ব্যবহার করাই দেশের প্রধান বিকল্প। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সরকার সীমিত সম্পদ দক্ষতার সঙ্গে ব্যবহারের ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, “আমাদের হাতে যে জ্বালানি মজুত রয়েছে, সেটিকে সাশ্রয়ীভাবে ব্যবহারের মাধ্যমেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটিই আমাদের প্রধান কৌশল।”

জ্বালানি সাশ্রয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেন। শিগগিরই এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে জ্বালানি সংকটও দীর্ঘায়িত হতে পারে। এ অবস্থায় সরকার ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট’ পদ্ধতিতে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...