Don't Miss
Home / হোম স্লাইডার / মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
মাইলস্টোন

মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

এমএনএ জাতীয় ডেস্কঃ রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এই ঘটনায় শোক পালনের জন্য মঙ্গলবার দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও, নিহত ও আহতদের আত্মার শান্তি কামনায় দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অবস্থায় ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...