Don't Miss
Home / আন্তর্জাতিক / মানবদেহে করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু করেছে ইতালি
ভ্যাকসিন

মানবদেহে করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু করেছে ইতালি

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মানবদেহে আনুষ্ঠানিক ভাবে করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু করেছে ইতালি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পরীক্ষায় এখন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এরই মধ্যে রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হওয়ায় মিনি লকডাউনের চিন্তা-ভাবনা করছে সরকার।

মার্চ-এপ্রিলে ইতালিজুড়ে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিলে মৃত্যুর মিছিলে লাশ দাফনের জায়গা ছিল না যখন, তখনো রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা ছিল সীমিত। তবে দ্বিতীয় তরঙ্গে করোনার হানায় রাজধানী রোমে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

করোনা সংক্রমণের কারণে অনেক স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওই সব ক্লাসের ছাত্র ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা জানিয়েছেন, এই ভ্যাকসিন প্রথমেই চিকিৎসক ও অপেক্ষাকৃত দুর্বলদের দেয়া হবে।

ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের বাধ্যতামূলক করোনা পরীক্ষাসহ নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এছাড়া মাস্ক ব্যবহারেও গুরুত্ব দেবার নির্দেশনা দেয়া হয়েছে।

নতুন করে ভ্যাকসিন আসার সংবাদে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করলেও এলাকাভিত্তিক লকডাউনের বিষয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৮৬ জন। রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা ১৪৮ জন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...