Don't Miss
Home / জাতীয় / মাস্ক পড়া আবশ্যক করতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
মাস্ক

মাস্ক পড়া আবশ্যক করতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

এমএনএ জাতীয় ডেস্কঃ ঢাকায় মাস্ক পড়া নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ শক্ত অবস্থানে যাওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড (করোনা ভাইরাস) নিয়ে বলা হয়েছে আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সে জন্য আরেকটু সতর্কতা নেওয়ার জন্য বলা হয়েছে।

ঢাকায় করোনার বিষয়ে কোন সেফটি মেজার্স দেখা যাচ্ছে না- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অলরেডি আমরা গতকাল (রোববার) বলে দিয়েছি যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল-এনফোর্সিং এজেন্সি আরেকটু স্ট্রং হয়।

কবে থেকে এটা দৃশ্যমান হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করি আগামী ২-৩ দিনের মধ্যে দেখা যাবে।

প্রধানমন্ত্রী বিভিন্ন সময় মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...