Don't Miss
Home / আন্তর্জাতিক / মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্প

মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় এ কম্পন অনুভূত হয়।

সোমবার রাতে মেক্সিকোর পশ্চিম উপকূলের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মাটির ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

মেক্সিকোর সিটি মেয়র জানান, ভূমিকম্পে রাজধানী জুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

১৯৮৫ ও ২০১৭ সালের এই দিনে দেশটির রাজধানীতে ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে হাজার হাজার মানুষ মারা যান। তাদের স্মরণ করার দিনেই আবার দেশটি ভূমিকম্পে কাঁপলো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...