Don't Miss
Home / জাতীয় / নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ত্যাগ

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেয়ার পর যুক্তরাজ্য ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ১১টায় নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে রানির শেষকৃত্যের অংশগ্রহণ শেষে স্টানস্টেড বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে শেখ হাসিনা বাংলায় বক্তৃতা করবেন আগামী ২৩ সেপ্টেম্বর।

২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এবং জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাই কমিশনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...