Don't Miss
Home / জাতীয় / মেট্রোরেল চালু হচ্ছে ডিসেম্বরেই
মেট্রোরেল

মেট্রোরেল চালু হচ্ছে ডিসেম্বরেই

এমএনএ জাতীয় ডেস্কঃ ৩ মাস পর অর্থাৎ ডিসেম্বর চালু হচ্ছে ঢাকার মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও রুটে ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। প্রথম দিকে ১০ মিনিট পর পর চলবে ট্রেন। পরে নেমে আসবে ৩ মিনিটে।

সোমবার মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রথমে ১০টি ট্রেন দিয়ে মেট্রোরেল চালু করা হবে। প্রথম দিন ১০ মিনিট পর পর ট্রেন চালু করব। দ্বিতীয় দিন হয়তো আমরা ৭ মিনিটে নামিয়ে আনব। ক্রমান্বয়ে যাত্রীর চাপের ওপর নির্ভর করবে আমরা কতক্ষণ পর পর ট্রেন ছাড়ব। বেশি যাত্রী অপেক্ষমাণ থাকলে সাড়ে ৩ মিনিট পর পর ট্রেন ছাড়া হবে। ফজরের নামাজের সময় থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলবে।

এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ জানিয়েছে এম এ এন ছিদ্দিক জানান, প্রথম পর্যায়ে নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও রুটে কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৮১ দশমিক ৮৬ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের সার্বিক অগ্রগতি ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

ছিদ্দিক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও এমআরটি লাইন চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ডিসেম্বরে চালুর লক্ষ্যে দুটি বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি। একটি ইন্টিগ্রেশন টেস্ট, আরেকটি ড্রাইভিং অন সিম্যুলেটর। এরপর যাত্রীবিহীন চলাচল পরীক্ষা করবো। তারপর আমরা প্রত্যাশিত যাত্রী নিয়ে চলাচল শুরু করতে পারবো।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...