Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / মোংলা বন্দর এখন অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে: বন্দর চেয়ারম্যান
মোংলা

মোংলা বন্দর এখন অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে: বন্দর চেয়ারম্যান

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ ব্যবসায়ীদের যে কোন ধরণের সুযোগ সুবিধার জন্য সরাসরি বন্দরে আমন্ত্রণ জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেছেন, মোংলা বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে।

মোংলা ইপিজেডের বিনিয়োগকারীদের নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। ইপিজেড কর্তৃপক্ষের আয়োজনে ইপিজেড মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে, আমাদের বেশ কয়েকটি প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে, আরো কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে যা শেষ হলে বন্দরের সক্ষমতা আরো কয়েকগুন বেড়ে যাবে।

এছাড়াও ব্যবসায়ীদের যে কোন ধরণের সুযোগ সুবিধার জন্য সরাসরি বন্দরে আমন্ত্রণ জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান।

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইপিজেড, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউসের উর্ধতন কর্মকর্তা, ইপিজেডের চীন, কোরিয়া ও ইন্ডিয়াসহ বিভিন্ন বিদেশী বিনিয়োগকারীরা এতে উপস্থিত ছিলেন।

সভাপতি কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার মোংলা বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সক্ষমতার উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রেজেন্টেশন শেষে উপস্থিত বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনেন ও কাস্টমসের কিছু সহযোগীতা নিয়ে তা দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। মোংলা বন্দরের সক্ষমতা ও সুবিধাদি দেখে বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করে তারা আরও ব্যাপক হারে এ বন্দর ব্যবহার করবেন বলেও জানান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...