Don't Miss
Home / আজকের সংবাদ / যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২৭

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২৭

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে বন্দুকধারী চার্চে ঢুকে গুলি ছুড়তে শুরু করে। বিবিসিসহ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, নিহতদের মধ্যে পাঁচ বছরের শিশু যেমন রয়েছে, তেমনি ৭২ বছর বয়সী বৃদ্ধও রয়েছে। ।
আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ২৫ জন। ঘটনার পরপরই হামলাকারী ২৬ বছরের শ্বেতাঙ্গ যুবক ডেভিন প্যাট্রিক ক্যালি নিহত হয়। তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে তা নিশ্চিত নয়।
এক প্রত্যক্ষ দর্শী জানিয়েছেন, ক্যালিকে সকাল ১১টা ২০ মিনিটে স্থানীয় গ্যাস স্টেশনে দেখা যায়। রাস্তা পার হয়ে গাড়ি থেকে বের হয়ে চার্চের দিকে গুলি ছুড়তে শুরু করে। পরে চার্চে ঢুকেও গুলি করা চালিয়ে যায়। গতকাল রবিবার বলে চার্চে এ সময় প্রায় ৫২ জন মানুষ ছিলেন। অন্তত ২৫-৩০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছেন চার্চের উল্টোদিকের গ্যাস স্টেশনের ক্যাশিয়ার।
টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের আঞ্চলিক পরিচালক ফ্রিম্যান মার্টিন জানান, হামলাকারী শ্বেতাঙ্গ তরুণের বয়স ছিল আনুমানিক পঁচিশ-ছাব্বিশ হবে। তার পরনে ছিল কালো পোশাক ও ব্যালিস্টিক ভেস্ট; ট্যাকটিক্যাল গিয়ারও ছিল।
অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে সে গির্জার বাইরে থেকেই গুলি শুরু করে। পরে গির্জায় ঢুকে সে নির্বিচারে গুলি শুরু করে বলে জানান মার্টিন।
তিনি জানান, গুলিবর্ষণ শেষে বের হয়ে ক্যালি বের এলে স্থানীয় এক অধিবাসী তাকে ধরার চেষ্টা করলে রাইফেল ফেলে পালিয়ে যান। পলায়নরত অপরাধীর পিছু নেন এই অধিবাসী। কিছুক্ষণ পর স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীও যোগ দেয় ধাওয়ায়। পার্শ্ববর্তী গুয়াদেলুপে কাউন্টিতে দুর্ঘটনা কবলিত গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ক্যালিকে। পুলিশ নিশ্চিত নয়, হামলাকারী আত্মহত্যা করেছেন নাকি স্থানীয় কারও গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।
এফবিআই কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা সেমি-অটোমেটিক বন্দুকের গুলির শব্দ শুনতে পেয়েছি। তখন আমরা চার্চটি থেকে ৫০ গজ দূরে ছিলাম।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, ২৬ বছর বয়সী ওই তরুণের নাম ডেভিন প্যাট্রিক ক্যালি। তবে পুলিশ তার পরিচয় নিশ্চিত করেনি।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি লিখেছে, গির্জার ভেতরেই মোট ২৪ জনের লাশ পাওয়া যায়। দুইজন নিহত হন গির্জার বাইরে। আর হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
ফার্স্ট ব্যাপটিস্ট চার্চের যাজক ফ্রাঙ্ক পোমেরয় এবিসি নিউজকে বলেছেন, গুলিতে নিহতদের মধ্যে তার ১৪ বছর বয়সী মেয়ে অ্যানাবেলও রয়েছে।
হামলার ঘটনার পরপরই এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, ঈশ্বর সাদারল্যান্ড স্প্রিংসের মানুষদের সহায়ক হন। এফবিআই এবং আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তিনি জাপান থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...