Don't Miss
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প-জো বাইডেন
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প-জো বাইডেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তিনটি বিতর্কের প্রথমটিতে ক্লিভল্যান্ডে মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে এই বিতর্ক। উভয় প্রার্থী নিজেদের দুর্বলতাগুলো জানেন। তাই কী প্রশ্নবান আসতে যাচ্ছে সে সম্পর্কে তাদের ধারণা আছে, উত্তরও জানা।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে ১০ লাখ ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। সময় দ্রুত বয়ে যাচ্ছে। উভয় প্রার্থীর প্রচার শিবির এ সময়ে ভোটারদের খুশি করে দলে টানতে নানা রকম চেষ্টা করছেন। যদিও করোনাভাইরাস মহামারীর এ সময়ে স্বাস্থ্য সুরক্ষার নানা বিধি নিষেধের কারণে কোনো পক্ষই এবার বড় সমাবেশ আয়োজন করতে পারেনি।

কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে দুই লাখের বেশি মানুষ মারা গেছেন। বেকার হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। করোনাভাইরাস নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতা এখন স্পষ্ট। বিতর্কে যা বাইডেনের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...