Don't Miss
Home / হোম স্লাইডার / যুক্তরাষ্ট্রের একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩
নাইট ক্লাবে

যুক্তরাষ্ট্রের একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলার ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা চালানো হয়।

গোলাগুলির সময় নাইট ক্লাবটিতে কমপক্ষে ৩০ জন ছিলেন।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পরও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসন জানিয়েছেন, নাইট ক্লাবে গোলাগুলিতে এ পর্যন্ত ৩ জন মারা গেছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশের ধারণা, কমপক্ষে দু’জন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

হামলার সময় ওই নাইট ক্লাবে থাকা কেড ট্রামেল নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাতে করে নাইট ক্লাব থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত ৭-১০ বার গুলির শব্দ শুনেছেন।

ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ‌‌‌‌‌‌‌গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোন ভাবে নিজেদের রক্ষা করেছেন। তারপর, পড়িমরি করে তিনি ও তার বন্ধু নাইট ক্লাব থেকে পালিয়ে আসেন। এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।

২০ বছর বয়সী ট্রামেলের কথায়, গুলির শব্দে ক্লাবের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিজের প্রাণ রক্ষায় যে যার মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। ভয়ে তারাও দৌঁড়ে পালান। যত দ্রুত সম্ভব নাইট ক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তারা।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...