যেসব খাবার একসঙ্গে খেলে বিপদ
Posted by: News Desk
July 11, 2018
এমএনএ ফিচার ডেস্ক : কিছু কিছু খাবার আছে যেসব খাবার একসঙ্গে খেলে বিপদ। তাইতো কিছু কিছু খাবার আছে আরেকটার সাথে মিলিয়ে খাওয়ার আগে অসুবিধার কথা মনে রেখে তা পরিত্যাগ করতে পারলে স্বাথ্যের জন্য ভাল।
খাবার খেলেই তো আর হল না। তা হজম করার শক্তি চাই। আর হজম করতে গেলে জানতে হবে- কোনটা খাবার খাবেন, আর কোন খাবারটা খাবেন না। আবার কোনটার সঙ্গে কোনটা খেলেই বিপদ। যেমন-
-দুধ-কলা দিয়ে কখনও পেটের কালসাপ পুষবেন না। কারণ দু’টি খাবারেই খুব হাই প্রোটিন থাকে যা পেট ভারী করে দেয়। আর শরীর খুব অল্প সময়েই ক্লান্ত হয়ে যায়।
-প্রতিদিন একটি আপেল ডাক্তারের প্রয়োজন কমিয়ে দেয়। একথা যেমন ঠিক, তেমনই ঠিক আরও একটি কথা যে, আপেলের সঙ্গে কখনও অ্যালার্জির ওষুধ খাবেন না। এতে ওষুধের গুণ প্রায় ৭০ শতাংশ কমে যায়।
-আধুনিকতার ছোঁয়ায় বার্গার-ফ্রাইয়ের কম্বো খাননি এমন বাঙালি পাওয়া দুষ্কর। কিন্তু জানেন কি, এই দুই ফ্যাট জাতীয় খাবার একসঙ্গে শরীরে প্রবেশ করলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। তাতে আপনি সবসময় ক্লান্ত অনুভব করবেন।
-ধোঁয়া ওঠা গরম পিজ্জা, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক। এমন কাজ আমরা জীবনে কমবেশি সকলেই করেছি বা করে থাকি। কিন্তু এতেই বাড়ে বিপত্তি। প্রোটিনের সঙ্গে স্টার্চ মিলে মিশে হজমের শক্তি কমিয়ে দেয়। অল্প সময়েই পেট ভারী হয়ে যায়।
-ডায়েট যারা মেনে চলেন তাদের কাছে অত্যন্ত পছন্দের খাবার দই ও ফল। কিন্তু এই দুই স্বাস্থ্যকর খাবারই একসঙ্গে খাওয়া উচিত নয়। প্রোটিনের সংস্পর্শে অ্যাসিড আসলে টক্সিন সৃষ্টি হয়। আর কোল্ড অ্যালার্জি দেখা দিতে পারে।
-ভর্তি পেটে ফল একদম খাবেন না। এতে হজমের খুবই সমস্যা হয়। আর অ্যাসিডও হতে পারে।
-মাংসের ঝোলে আলু ডুবিয়ে খাওয়ার অভ্যেস অনেকরই রয়েছে নিশ্চয়ই। কিন্তু এতেই ঘটছে যাবতীয় বিপত্তি। এমনিতে অ্যাসিড কিংবা গ্যাস হতে পারে। আবার পরবর্তীকালে ফাইবারের অভাবও হতে পারে।
একসঙ্গে খাবার খেলে বিপদ যেসব 2018-07-11