Don't Miss
Home / হোম স্লাইডার / যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার পরামর্শ ইউজিসির
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার পরামর্শ ইউজিসির

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নিরাপত্তা নিশ্চিতে ইউজিসির ওয়েবসাইটে লাল তারকা চিহ্নিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সতর্ক করে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ইউজিসি জানায়, দেশের ১০৮টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯৯টিতে ইউজিসির অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৯টি শিক্ষা কার্যক্রম এখনও শুরু করেনি। যেসব বিশ্ববিদ্যালয় ক্রমাগত শর্ত ভেঙে চলেছে তাদের লাল তারকা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে যাচাই করে ভর্তি হতে পারেন সে জন্য ইউজিসির ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যও তুলে ধরা হয়েছে। কোনও শিক্ষার্থী এগুলোর কোনও একটিতে ভর্তি হলে ওই শিক্ষার্থীর দায় নেবে না বলেও জানায় ইউজিসি।

এছাড়াও গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় অর্জিত ডিগ্রির মূল সার্টিফিকেটে স্বাক্ষরকারী হবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ করা ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রক। শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ৯৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার সকলেই নিয়োজিত রয়েছেন। এছাড়া, রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি রয়েছে ৬৯টি বিশ্ববিদ্যালয়ে, প্রো-ভিসি ২২টি বিশ্ববিদ্যালয়ে এবং ট্রেজারার আছে ৫৬টি বিশ্ববিদ্যালয়ে। ২১টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নিয়োগ করা ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদে কেউ নেই। ভর্তির বিষয়ে সতর্ক করে দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, টাইমস ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি ও গণবিশ্ববিদ্যালয়। এগুলোর কোনোটির রয়েছে অবৈধ ক্যাম্পাস, কোনোটির অনুমোদনহীন বিভাগ ও প্রোগ্রাম, কোনোটির বিষয়ে আদালতে মামলা ঝুলে আছে। কোনোটির আবার বোর্ড অব ট্রাস্টিজ নিয়েও চলছে মামলা। এছাড়া শিক্ষার্থী ভর্তির বিষয়েও নিষেধাজ্ঞা আছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...