Don't Miss
Home / আজকের সংবাদ / রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা মশিউর নিহত

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা মশিউর নিহত

এমএনএ বিশেষ প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকার শেখেরটেকে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবক বিষয়ক সম্পাদক মশিউর রহমান (২৫)। গতকাল রবিবার রাত ১১টার দিকে শেখেরটেকের ১০নং রাস্তার মাথায় ইট ও রডের আঘাতের শিকার হন মশিউর রহমান।

পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মশিউর। নিহত মশিউরের সঙ্গে থাকা বন্ধু ও পরিবারের সদস্যরা জানান, আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবক বিষয়ক সম্পাদক ছিলেন মশিউর।

পরিবারের দাবি, স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছে মশিউর। থানা পুলিশ সূত্র জানায়, নিহত মশিউরের বাবার নাম জুলহাস দেওয়ান। আদাবর শেখেরটেকের ১১ রোড বাড়ি নং ৩৫/৮।

নিহতের ছোট ভাই মজিবর রহমান মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) কে জানান, মোটরসাইকেলে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। আদাবর শেখেরটেক ১০নং রোডের মাথায় আসার পর অতর্কিত হামলা চালানো হয়। মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। রড দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মশিউর।

মজিবর রহমান অভিযোগ করে বলেন, আদাবর যু্বলীগ নেতা মোল্লা স্বপন, লেদু হাসান, সেলিম, মধুদের সঙ্গে বিরোধ ছিল মশিউরের। এদের পরিকল্পনায় মশিউর খুন হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, পুলিশের কাছে একটা তথ্য আসছে শেখেরটেকে দুর্বৃত্তদের হামলায় আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মারা গেছেন। এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...