Don't Miss
Home / জাতীয় / রাজধানীতে বাসে আগুনের ঘটনায় ৯ মামলা দায়ের
অগ্নিসংযোগের

রাজধানীতে বাসে আগুনের ঘটনায় ৯ মামলা দায়ের

এমএনএ জাতীয় ডেস্কঃ ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বাদি হয়ে ৪৪৬ ব্যক্তিকে আসামি করে করা মামলায় বৃহস্পতিবার ও শুক্রবার ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, মতিঝিলে দুটি, শাহবাগে দুটি, পল্টনে দুটি এবং বংশাল, ভাটারায় ও কলাবাগানে একটি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার ও আজ শুক্রবার এসব মামলা হয়।

তিনি আরও বলেন, ২০ জনের মধ্যে মতিঝিলে একজন, শাহবাগে ৬ জন, পল্টনে ৯ জন, বংশালে দু’জন ও কলাবাগানে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫-তে পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দুপুর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাস, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলন্ত গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহন, ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় দুপুর ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিন দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন এলাকায় জৈনপুরী পরিবহন, ৩টায় মতিঝিল থানাধীন পূবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে, ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনে দুষ্কৃতকারীরা আগুন দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় এসব বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বেশির ভাগ গাড়ির অধিকাংশ পুড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক ভাবে থানা পুলিশের মোবাইল টিম এবং সিনিয়র অফিসাররা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসে অগ্নিসংযোগের ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...