Don't Miss
Home / জাতীয় / রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

এমএনএ জাতীয় ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানেও অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৫ জুন সকাল ১০টা ৪৬ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। যার স্থায়িত্ব ছিল ১৫ সেকেন্ড এবং এর উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।

x

Check Also

সংসদের সংরক্ষিত ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন জাতীয় নির্বাচনের পরাজিতরাও

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ...