Don't Miss
Home / আন্তর্জাতিক / রাশিয়া পরাজিত হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেঃ ব্রুনো ম্যাকেস
ব্রুনো ম্যাকেস
ব্রুনো ম্যাকেস

রাশিয়া পরাজিত হলে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেঃ ব্রুনো ম্যাকেস

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধ তখনই বন্ধ হবে যখন রাশিয়া পরাজিত হবে। ইউরোপীয় দেশ পর্তুগালের সাবেক মন্ত্রী ব্রুনো ম্যাকেস এমন মন্তব্য করেছেন। তার মতে, রাশিয়ানরা ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চায়। এ কারণে তিনি মনে করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হচ্ছে রুশ সেনাদের পরাজয়।

টিআরটি ওয়ার্ল্ড ফোরামে কিয়েভের ওপর মস্কোর চলমান যুদ্ধ নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা অনুষ্ঠানের আগে ব্রুনো ম্যাকেস এসব কথা বলেন। শনিবার তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে কোনো প্রকারে রাশিয়ান পরাজয়ই যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। এটা স্পষ্ট যে রাশিয়া মূলত ইউক্রেনের নিয়ন্ত্রণ চায়। কিন্তু, ইউক্রেনীয়দের কাছে বিষয়টি গ্রহণযোগ্য নয়। এমনকি পশ্চিমাদের কাছেও এটা গ্রহণযোগ্য নয়। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়টার বিরোধীতা করে আসছে।

পর্তুগালের সাবেক এ মন্ত্রী বলেন, এসব কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে হবে। এমনটা হলে রাশিয়ানরা তাদের ইউক্রেন দখলের চিন্তা বাদ দিবে।

এ সময় ব্রুনো ম্যাকেস বলেন, রাশিয়ার পরাজয়টা এমন সীমিত হতে হবে যাতে করে পুতিন তার জনসাধারণের কাছে একটি বিজয়ের দাবি পেশ করতে পারেন। আর ওই পরাজয়টা এমন মাত্রায় হতে হবে যাতে করে ক্রেমলিন ইউক্রেন ছেড়ে পিছু হটে। এটাই শান্তির একমাত্র উপায়।

তিনি আরও বলেন, রাশিয়া যে ধরনের যুদ্ধবিরতি চুক্তি চায় তা শান্তির পথ নয়। এর মাধ্যমে রুশরা মূলত ইউক্রেনের একটা অংশের নিয়ন্ত্রণ চায়।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...