Don't Miss
Home / অর্থনীতি / রিজার্ভ চুরির প্রতিবেদন ৪৩ বার পিছিয়ে ৬ ডিসেম্বর
রিজার্ভ

রিজার্ভ চুরির প্রতিবেদন ৪৩ বার পিছিয়ে ৬ ডিসেম্বর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দা‌খিলের তারিখ পিছিয়েছে। চুরি পরবর্তী ৪ বছরে ৪৩ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি।

আজ সোমবার (১২ অক্টোবর) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন সিআইডির তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া আগামী ৬ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেন। পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...