Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ব্যর্থ হল
ক্ষেপণাস্ত্র

ভারতের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ব্যর্থ হল

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বঙ্গোপসাগরে গন্তব্যে পৌঁছানোর আগেই ভারতের নির্ভয় ক্ষেপণাস্ত্রটি ছাড়ার পর মাঝপতে অভিযান বাতিল করা হয়েছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

সোমবার ওড়িশার উৎক্ষেপণ কেন্দ্র থেকে অভিযান বাতিল করা হয়।

উৎক্ষেপণ প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০ টায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভয় ক্ষেপণাস্ত্র। কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেয়ায় ৮ মিনিট পরেই তা বাতিল করা হয়।

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাদের উপস্থিতি ও সামরিক সজ্জা বৃদ্ধির জেরে অত্যাধুনিক দ্রুতগতির নজরদারি ব্যবস্থা ও নতুন প্রযুক্তির সমরাস্ত্র সমাগমে জোর দিয়েছে ভারত।

ডিআরডিও সূত্রে জানা গেছে, কয়েক মাসের মধ্যেই আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা রয়েছে, যার পরে নির্ভয়কে সীমান্তে বহাল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সম্ভারে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...