Don't Miss
Home / আজকের সংবাদ / রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড অনুমোদন

রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড অনুমোদন

এমএনএ অর্থনীতি রিপোর্ট : পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য ১০ বছর মেয়াদী ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Rupali-Bankআজ মঙ্গলবার বিএসইসির ৫৮১তম কমিশন সভায় এ ফান্ডটির অনুমোদন দেয়া হয়।

বিএসইসি থেকে জানা গেছে, মিউচুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা হচ্ছে ২০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৪০ কোটি টাকা এবং প্রি-আইপিও প্লেসমেন্টে এর মাধ্যমে ইতোপূর্বে ৬৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে এবং অবশিষ্ট ৯৫ কোটি টাকা সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইউনিট উত্তোলন করা হবে। ফান্ডটির অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক যথাক্রমে রূপালী ব্যাংক লিমিটেড এবং ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

ফান্ডটির স্ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...