Don't Miss
Home / জাতীয় / লাখো মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হাদির জানাজা সম্পন্ন
জানাজা

লাখো মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হাদির জানাজা সম্পন্ন

এমএনএ জাতীয় ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নামাজের ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই ডা. আবু বকর সিদ্দিক। তিনি বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব।

এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। স্মরণকালের সব চেয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হল শহীদ ওসমান হাদির।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নিয়ে আসেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনংশ নেন।

এর আগে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...