এমএনএ খেলাধুলা ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে সুইডেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগীজ অধিনায়ক। দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন জুভেন্টাস ফরোয়ার্ড। অসাধারণ এই কীর্তি গড়ায় শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।
স্টকহোমের ফ্রেন্ডস অ্যারিনায় উয়েফা নেশন্স লিগে নামার আগে ৩৫ বছর বয়সী রোনালদোর প্রয়োজন ছিল আর একটি মাত্র গোল।
৪৪তম মিনিটে ফ্রি কিকের মাধ্যমে গোল তুলে নেন সিআর সেভেন। ইরানের আলি দাইয়ির পর ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে শততম গোল করার গৌরব অর্জন করেন তিনি।
৭২ মিনিটের মাথায় আরেকটি দেখার মতো গোল উপহার দেন পর্তুগীজ অধিনায়ক।
ম্যাচ শেষ হলে টুইটারে রোনালদোকে অভিনন্দন জানান তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে।
ব্রাজিলের সাবেক ফুটবলার বলেন, ‘ভেবেছিলাম আমরা ১০০তম গোল উদযাপন করবো। কিন্তু এটা ১০১। যাত্রায় নতুন উচ্চতায় উঠায় তোমাকে অভিনন্দন ক্রিশ্চিয়ানো।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

