Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / শবনম ফারিয়া ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন
শবনম ফারিয়া

শবনম ফারিয়া ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ দেশের সুপরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ডট কম ডট বিডি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিনিকেশন্স প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন ‘দেবী’ খ্যাত এ অভিনেত্রী।

ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শবনম ফারিয়া।

ই-ভ্যালি কর্তৃপক্ষ মনে করে, জনসংযোগ, মিডিয়া ও কমিউনিকেশন্স বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও ইভ্যালির মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবেন টিভি নাটকের এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, শবনম ফারিয়া দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ। তাকে ইভ্যালিতে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ইভ্যালির সাথে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তিনি আরও বলেন, যাত্রার শুরু থেকেই আমাদের জনসংযোগ বিভাগের মাধ্যমে দেশের গণমাধ্যম ও ইভ্যালির মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। গণমাধ্যম তাদের পেশাদার অবস্থান থেকে ইভ্যালি নিয়ে সময়োপযোগী সংবাদ প্রকাশ করে আসছে যা এই দেশের ই-কমার্স খাতের উন্নতিতে অবদান রাখছে।

সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা শবনম ফারিয়ার। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাকত্তোর ডিগ্রী অর্জন করেছেন। তিন বোনের মধ্যে ফারিয়া সবার ছোট। তার বাবা ছিলেন প্রথম শ্রেনীর চিকিৎসক। ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। এরপর শুধুই এগিয়ে গেছেন।

নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসানের সাথে ‘দেবি’ চলচিত্রেও অভিনয় করেন শবনম ফারিয়া। দর্শক প্রিয় অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন শবনম ফারিয়া।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...