Don't Miss
Home / হোম স্লাইডার / শাহরুখের ওপর বেজায় চটেছেন রাকেশ রোশন!

শাহরুখের ওপর বেজায় চটেছেন রাকেশ রোশন!

এমএনএ বিনোদন ডেস্ক : একই দিনে ছবি রিলিজ নিয়ে শাহরুখের ওপর বেজায় চটেছেন রাকেশ রোশন! ঘোষণা হয়েছিল আগেই। আর সেই অনুযায়ী বুধবার ৩৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘রইস’-এর ট্রেইলার। শাহরুখ এই ছবিতে দাউদ ঘনিষ্ট ডন আবদুল লতিফের চরিত্রে অভিনয় করছেন। যদিও ছবির চিত্রনাট্যে তার নাম পাল্টে হয়ে গিয়েছে রইস আলম।

ছবির ট্রেইলার মুক্তির অভিনব কায়দা, ভিডিও কনফারেন্সে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলা- ট্রেইলার লঞ্চেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বলিউড বাদশা। সেই সঙ্গে আর একটা চমকও দিয়েছেন তিনি।

‘রইস’-এর মুক্তির দিন এগিয়ে এসে ২৬ জানুয়ারির পরিবর্তে ২৫ জানুয়ারি হয়েছে। এটা তার অসংখ্য ভক্তদের কাছে উপরি পাওনা। তাই তারা বেজায় খুশি। ‘রইস’-এর মুক্তির দিন এগিয়ে দেওয়ায় ভক্তেরা খুশি হলেও শাহরুখের ওপর বেজায় চটেছেন রাকেশ রোশন। কারণ, ওই একই দিনে মুক্তি পাচ্ছে তার প্রযোজিত হৃতিকের ছবি ‘কাবিল’।

kaabil-raeesআনন্দবাজার পত্রিকা বলছে, এই দুটি ছবি একদিন আগে-পরে মুক্তি পেলেও বক্স অফিসে জোর টক্কর হতোই। তবে তা-ও এক দিন বিনা লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল হৃতিক রোশনের ‘কাবিল’-এর। কিন্তু শাহরুখ ‘রইস’-এর কিন্তু মুক্তির দিন এগিয়ে এনে সেই সম্ভাবনাটুকুও শেষ করে দিলেন।

বি-টাউনের একটি মিডিয়াকে দেওয়া বিবৃতিতে ক্ষুব্ধ রাকেশ বলেন, যে তারিখ আমরা ঠিক করছি সেটাই ওরা ফলো করছে। আমি কখনওই এমন কাজ করতাম না। আমি আমার জীবনের ৫০ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছি। আমি ‘কৃষ ৪’-এর মুক্তির দিন ২০১৮-র বড়দিন থেকে সরিয়ে দিয়েছি কারণ আমি জানতে পারি ওই একই দিনে শাহরুখের একটি ছবিও মুক্তি পাবে।

এরই সঙ্গে ক্ষুব্ধ রাকেশ রোশন যোগ করেন, আমি অনায়াসেই আমার ছবিটা ‘বেফিকরে’ বা ‘দঙ্গল’-এর মুক্তির দিনেই রিলিজ করাতে পারতাম যদি বক্স অফিসের লড়াইয়ের ইচ্ছে থাকত। আমি এ সবের কোনও অর্থ খুঁজে পাচ্ছি না!

ছবির প্রযোজক, বাবা রাকেশ রোশন প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দিলেও হৃতিক সে পথে হাঁটেননি। একই দিনে তার ‘কাবিল’ আর শাহরুখের ‘রইস’ মুক্তি নিয়ে তাকে প্রশ্ন করা হলে হৃতিক দাবি করেন, আমি ‘কাবিল’ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমার এ সবে কিছু যায় আসে না।

কিন্তু বাস্তবে ছবির বক্স অফিস কালেকশনে এর প্রভাব পড়বেই বলে মত ফিল্ম সমালোচক ও বলিউড বাজার বিশেষজ্ঞ তরণ আদর্শের মতো অনেকেরই। আর ‘রইস’-এর পোস্টার রিলিজ করে বলিউড বাদশাও তো টুইট করে জানিয়ে দিয়েছেন, ‘অব আপনা টাউম শুরু…’।

ট্যাগ : শাহরুখের, ওপর, রাকেশ রোশন, বেজায়, চটেছেন
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...