Don't Miss
Home / শিক্ষাঙ্গন / শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো
মার্চ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক :  করোনাভাইরাসের কারণে আরো একধাপ বৃদ্ধি করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। কওমি মাদ্রাসা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিলো, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়াল সরকার। এই ছুটি পরিস্থিতি সাপেক্ষে আরও বাড়তে পারে।

ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। ভর্তি কার্যক্রমও অনলাইনে সারা যাবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...