Don't Miss
Home / হোম স্লাইডার / শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে চাপ দেয়া যাবে না : ডা. দীপু মনি
ডা. দীপু মনি

শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে চাপ দেয়া যাবে না : ডা. দীপু মনি

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে চাপ না দিয়ে সে কেনো উপস্থিত হলো না তা দেখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. জোহরা কাজীর উদ্যোগে স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শিক্ষামন্ত্রী এ কথা বলেনমন্ত্রী বলেন, দেখতে হবে শিক্ষার্থী কেনো বিদ্যালয়ে উপস্থিত হলো না। কিন্তু কোনোভাবেই জোর করা যাবে না। কারণ কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠগ্রহণ না করতে পারলেও তার জন্য অনলাইন ও টিভিতে এখনো ক্লাস চালু আছে।

সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জের স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি অবশ্যই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখছে। আমরা মানিকগঞ্জের যে তথ্যটি পেয়েছিলাম সেখানকার সকল শিক্ষার্থীদের করোনা টেস্ট করা হয়েছে এবং সকলের ফল নেগেটিভ এসেছে।উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ শহরের সুরেন্দ্র কুমার (এস কে) সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুবর্ণা ইসলাম ওরফে রোদেলার (১৪) মৃত্যু হয়।

এছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী তিনা খানম করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন স্কুলের ওই শ্রেণি ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সাথে ওই শ্রেণির শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হয়েছে।দীপু মনি বলেন, করোনা এমন একটি বিষয় যে কোনো জায়গায় যে কেউ আক্রান্ত হতে পারে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।

সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে আসার পথে করোনা সংক্রমণ হতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। কোথাও এমন কিছু ঘটলে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট ট্রেসিং করা হবে।দীপু মনি বলেন, আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আমরা অভিভাবকদেরকে বলেছি কোনো শিক্ষার্থীর বিন্দু পরিমাণ উপসর্গও যদি থাকে বা তার বাড়িতে কারও উপসর্গ থাকে তাহলে শিক্ষার্থীকে স্কুলে পাঠানো যাবে না। একইসঙ্গে শিক্ষকদেরও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে চাপ দেয়া যাবে না।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...