Don't Miss
Home / জাতীয় / শুক্রবার বিএনপির দেশব্যাপী দোয়া মাহফিল, বিজয় মিছিল নিষিদ্ধ
জয়লাভ

শুক্রবার বিএনপির দেশব্যাপী দোয়া মাহফিল, বিজয় মিছিল নিষিদ্ধ

এমএনএ জাতীয় ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যক আসনে বেসরকারিভাবে জয়লাভ করায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দলটি। এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণ ও শুভ কামনায় ঢাকাসহ সারা দেশের প্রতিটি মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে।

তবে নির্বাচনে বিশাল জয় সত্ত্বেও কোনো প্রকার আনন্দ মিছিল বা জনসভা না করার জন্য দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই মুহূর্তে জনগণের পাশে থাকা এবং দায়িত্বশীল আচরণ করাই মূল লক্ষ্য। তাই কোনো ধরনের উত্তেজনা বা বিজয় উল্লাস করা যাবে না।

ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে এই দোয়া কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব-স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার নিকট বিশেষ প্রার্থনা করার আহ্বান জানিয়েছে বিএনপি।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...