Don't Miss
Home / হোম স্লাইডার / শ্রীলঙ্কা আয়োজন করছে না এশিয়া কাপ
এশিয়া কাপ

শ্রীলঙ্কা আয়োজন করছে না এশিয়া কাপ

এমএনএ খেলাধুলা ডেস্কঃ বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন থেকে সড়ে দাঁড়ালো শ্রীলঙ্কা। বুধবার আনুষ্ঠানিক ভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এ তথ্য জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।

এসিসির একটি সূত্র জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে যে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে ছয় দলের এই বড় ইভেন্টটি আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’

পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ আরও জানানো হয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনও দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায়।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ অগাস্ট-সেপ্টেম্বর মাসে হওয়ার কথা রয়েছে। এসিসি আগামী কয়েক দিনের মধ্যেই এই টুর্নামেন্টের সূচি ও ভেন্যু জানাবে।

শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত চূড়ান্ত বিকল্প ভেন্যু নয়। ভারতের পাশাপাশি অন্য কোন দেশেও এই টুর্নামেন্ট খেলা হতে পারে। কারণ এসিসি এবং শ্রীলঙ্কা ক্রিকেটকে প্রথমে এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত অনুমোদনের জন্য কথা বলতে হবে।’

সে ক্ষেত্রে কোন কারণে আরব আমিরাতে এশিয়া কাপ স্থানান্তর করা না গেলে জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ এর আগে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিন আসর এশিয়া কাপের আয়োজন করেছিল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও সফল ভাবে আয়োজন করেছিল লাল-সবুজের দেশটি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...