Don't Miss
Home / খেলাধূলা / শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা
শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে দেশটি সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

বৃহস্পতিবার (২০ মে) প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলের অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন তামিম ইকবাল। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ইমরুল কায়েসকে নিয়ে নানা জল্পনা থাকলেও তিনি সুযোগ পাননি।

স্ট্যান্ড বাই হিসেবে চারজনকে এই স্কোয়াডে রাখা হয়েছে। তারা হচ্ছেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশের স্কোয়াড:

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহেদী হাসান, শরিফুল ইসলাম।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...