Don't Miss
Home / অর্থনীতি / সপ্তাহের শেয়ারবাজার শুরু হয়েছে পতনে
শেয়ারবাজারের

সপ্তাহের শেয়ারবাজার শুরু হয়েছে পতনে

এমএনএ অর্থনীতি ডেস্কঃ গেল সপ্তাহের শেষ কার্যদিবসের মতো রোববারও (২৫ অক্টোবর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। রোববার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.০২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯২.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৯.৫২ ও সিডিএসইসি ৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৯.৪৬ পয়েন্ট, ১৬৮২.৯১ পয়েন্টে ও ৯৮২.৩৯ পয়েন্টে। ডিএসইতে রোববার (২৫ অক্টোবর) টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকার।

এছাড়া ডিএসইতে রোববার (২৫ অক্টোবর) ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির বা ৩১.০৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮৬টির বা ৫২.১০ শতাংশের এবং ৬০টি বা ১৬.৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৭.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৪২.৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। এছাড়া এদিন সিএসইতে ২৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে রোববার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ৩১ কেটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৮ লাখ ২৪ হাজার ৯৯১টি শেয়ার ৪৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ৯১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ১১ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার শাহজালাল ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া এসএস স্টিলের ২৯ লাখ ৩৫ হাজার টাকার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৬ হাজার টাকার, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১০ হাজার টাকার, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৮ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২১ লাখ ১৬ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭৫ লাখ ৫০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ১৮ হাজার টাকার, ইনটেকের ৩৮ লাখ ৪৮ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্সের ১২ লাখ ৮ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১৫ লাখ ৬৮ হাজার টাকার, ডিবিএইচের ৩৪ লাখ ৮৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৬ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ১৮ লাখ ৯৩ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩৫ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ৫০ হাজার টাকার এবং একমি ল্যাবরেটরিজের ৩৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...