Don't Miss
Home / হোম স্লাইডার / সময় থাকতে যত্ন নিন দাঁত ও মুখের
দাঁত ও মুখের

সময় থাকতে যত্ন নিন দাঁত ও মুখের

এমএনএ জীবনচর্চা ডেস্ক : আমাদের সুস্থতা ও সৌন্দর্য অনেকটা জুড়ে রয়েছে দাঁত ও মুখের ভেতরের সুস্থতা।

আসুন জেনে নেই দাঁত ও মুখের ভেতরটা ভালো রাখতে পারি যেভাবে:  
•    দাঁত সুস্থ রাখতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে
•    ছোটবেলা থেকে শেখা, দিনে নিয়মিত দু’বার দাঁত মাজার কথা মনে আছে তো?
•    দাঁতের অ্যানামেল, আবরণ ও রং নষ্ট করে এমন খাবার খাওয়া যাবে না
•    আইসক্রিম, কোল্ডড্রিংকস যতই পছন্দ হোক খাওয়ার আগে দাঁতের কথা ভাবুন
•    কিশমিশ, খেজুর বা বাদামের মতো শুকনো ফলগুলো আমাদের শরীরের জন্য উপকারি।

•    কেক-নরম পেস্টি দাঁতের ফাঁকে গর্ত তৈরি করে ও জীবাণুর জন্ম দেয়
•    অ্যালকোহল পানে মুখ শুষ্ক করে রাখে। মুখের লালার প্রবাহ কমে যায় দাঁতের ক্ষয় বাড়ে এবং নানা রকম প্রদাহ তৈরি হয়
•    কফি, চা ও অ্যানার্জি ড্রিংকসসহ ক্যাফেইনযুক্ত পানীয় পানেও সতর্ক থাকতে হবে। চা-কফি অতিরিক্ত পান করলে দাঁতে দাগ বসে যায়।
মনে রাখতে হবে, মুখে সঠিক লালপ্রবাহ দিয়েই আমাদের হজম প্রক্রিয়া শুরু হয়। দাঁত ও মুখের ভেতরটা পরিষ্কার না থাকলে, এতে খাদ্যের কণা ও জীবাণু দাঁত থেকে পেটে চলে যায়।
দাঁত, জিভ বা মুখের ভেতরে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...