Don't Miss
Home / হোম স্লাইডার / সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্বচ্ছ

সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ অর্থনীতি ডেস্কঃ সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ক্রয়ের বিধিবিধান আরও অবাধ ও স্বচ্ছ করার জন্য বিশেষ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিধিবিধানে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন। উনি বলেছেন- আমাদের যে সরকারি ক্রয়টা হয়, সেখানে প্রতিযোগিতাটা যেন আরও বেশি উন্মুক্ত, আরও বেশি অবাধ হয় সেটি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, দেখা যায় অনেক কোম্পানির সামর্থ্য নেই, মানে কিছু কিছু কোম্পানির দেখা যায় সামর্থ্য না থাকার পরও তারাই কাজ পেয়ে যাচ্ছে। এতে আমাদের অনেক উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...