এমএনএ অর্থনীতি রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার বিএসইসির ৫৮১তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। বন্ডটির বৈশিষ্ট হবে নন-কনভার্টেবল, আনলিস্টেড, সম্পূর্ণ রিডিমেবল, ফ্লোটিং রেটেড এবং সাব-অর্ডিনেট বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে, যা শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট বডি, যে কোনো বিনিয়োগকারীর মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এর মেন্ডেটেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড বাজারে ছেড়ে উত্তোলিত অর্থ দিয়ে বেসেল-২ শর্ত পূরণ করবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

