Don't Miss
Home / আজকের সংবাদ / সানি লিওনের চেহারার এ কী হাল!

সানি লিওনের চেহারার এ কী হাল!

এমএনএ বিনোদন ডেস্ক : সাবেক পর্ন অভিনেত্রী সানি লিওন তার রুপের জাদুতে মুগ্ধ করেছেন বলিউড প্রেমীদের। কিন্তু সেই সানি লিওনের চেহারার এ কী হাল! এই যাবত বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে তাকে। কিন্তু সেদিন তার কয়েকটা পোস্ট করা ছবি দেখে দর্শক ভক্তরা অবাক! এ কী হাল হলো সানির চেহারার!

চরিত্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের মেকআপ করে চেহারায় বদল আনতে হয় ছবির তারকাদের। ‘পা’ ছবির অমিতাভ বচ্চন বা ‘রাবতা’ ছবির রাজকুমার রাওয়ের লুকের কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। এছাড়াও ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খানের ২৫ বছর বয়সী যুবকের লুক এখনও অতীত হয় নি। এবার হয়তো সেরকমই কোনও লুকে দেখা যাবে সানি লিওনকে।

তার প্রস্তুতির ছবিই তিনি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, কৃত্রিম উপায়ে মুখে পরিবর্তন আনা হচ্ছে সানির। মেকআপের ভিডিও শেয়ার করেছেন সানির স্বামী। তাহলে কী পরের ছবিতে সানিকে কোনও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, মনে প্রশ্ন জেগেছে কারোর কারোর।

এদিকে সঞ্জয় দত্তের কামব্যাক মুভি ‘ভূমি’তে দেখা যাবে সানিকে। তার একটি আইটেম ড্যান্স রয়েছে ছবিতে। তবে সেই ড্যান্স ভিডিওর অনেক দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।

এখনও পর্যন্ত আইটেম ড্যান্সারের ভূমিকায় সানিকে বেশি পেয়েছে হিন্দি ছবির দর্শক। তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এরকম অবস্থায় গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই, মনে করছেন কেউ কেউ।

ছবি থেকে বোঝা গেলো, নতুন সিনেমার নতুন লুকের জন্য তার মুখে মেকআপ করা হচ্ছে। তবে এই মুহূর্তে বলিউডের কোন প্রোজেক্টে কাজ করছেন তিনি, সেটি রহস্য হিসেবেই রাখার চেষ্টা করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এমন কিছু হচ্ছে যা দর্শকরা আগে দেখেনি।’

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...