Don't Miss
Home / হোম স্লাইডার / সামাজিক মাধ্যমে অনেক তারকাদের ছাড়িয়ে শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

সামাজিক মাধ্যমে অনেক তারকাদের ছাড়িয়ে শ্রদ্ধা কাপুর

এমএনএ বিনোদন ডেস্কঃ এবার শ্রদ্ধা কাপুর গড়লেন ভিন্ন এক রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় তারকাকে ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা।

অভিনেত্রী তাঁর সমসাময়িক তারকাদের পরাজিত করে ইনস্টাগ্রামে ৭৫ মিলিয়ন অনুসরণকারীর সংখ্যা অতিক্রম করেছেন। ইনস্টাগ্রামে ৭৫ মিলিয়ন ফলোয়ার অতিক্রম করার মাধ্যমে শ্রদ্ধা এখন ক্যাটরিনা কাইফ (৬৮.৪ মিলিয়ন), আলিয়া ভাট (৭২.৪ মিলিয়ন) এবং দীপিকা পাডুকোনদের (৬৯.৯ মিলিয়ন) পেছনে ফেলেছেন।

এই রেকর্ডসংখ্যক ফলোয়ারের মাধ্যমে এখন দ্বিতীয় সর্বাধিক অনুসরণযোগ্য ভারতীয় অভিনেত্রীর স্থান দখল করেছেন শ্রদ্ধা কাপুর। প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যার ইনস্টাগ্রাম ফলোয়ার রয়েছে ৮৩.২ মিলিয়ন।

এই মাইলফলক উদযাপন করতে শ্রদ্ধা কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। চায়ের কাপ হাতে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘গালে চা দিয়ে ৭৫ মিলিয়ন উদযাপন! বড় বড় ইন্সটাফাম, ছোট ছোট খুশি!’

শ্রদ্ধার সেই পোস্টে লাইক দিয়ে শুভেচ্ছো জানিয়েছেন আলিয়া ভাট, কিয়ারা আদভানি, ভিকি কৌশলের মতো তারকারা। শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধার ভক্ত অনুরাগীরা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...