Don't Miss
Home / সারাদেশ / সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে অংশ না নেওয়ার অধ্যায় থেকে বাংলাদেশ দল বেরিয়ে এসেছে: লিটন

সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপে অংশ না নেওয়ার অধ্যায় থেকে বাংলাদেশ দল বেরিয়ে এসেছে: লিটন

খেলাধুলা প্রতিবেদক

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী দেখা গেল অধিনায়ক লিটন দাস-কে। ঢোকার সময় যেমন তাঁর মুখে ছিল মুচকি হাসি, বের হওয়ার সময়ও সেটি অটুট ছিল। তবে প্রশ্নোত্তরের একপর্যায়ে উঠে আসে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার প্রসঙ্গ। এ বিষয়ে লিটনের সোজাসাপ্টা উত্তর, দল ইতিমধ্যেই সেই অধ্যায় থেকে বেরিয়ে এসেছে। তাঁর ভাষায়, ওই সময়ের পরও একটি টুর্নামেন্ট খেলেছে দল, যেখানে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।

নতুন সিরিজ সামনে রেখে অধিনায়ক আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি খেলোয়াড়কে জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে এবং দেশের হয়ে দায়িত্বশীল পারফরম্যান্স করতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। আগের দুই বছর দলের নেতৃত্বে থাকা লিটন এবারও নতুন করে দুই বছরের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কায়, আর সেটিকে ঘিরেই দল গঠন করেছিলেন তিনি। সামনে ২০২৮ সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে—এই লক্ষ্য সামনে রেখেই এখন থেকে দল গোছানোর পরিকল্পনা তাঁর। লিটন বলেন, আগের বিশ্বকাপে দলের মধ্যে যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল, সেটি ধরে রাখার চেষ্টা করা হবে।

তবে প্রথম সিরিজেই কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। দলে নেই অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদমোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নতুন দুই মুখ আব্দুল গাফফার ও রিপন মন্ডল।

অভিজ্ঞদের বিশ্রাম দেওয়ার কারণ ব্যাখ্যা করে লিটন বলেন, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত। তিনি চান না নিয়মিত খেলে চোটে পড়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিটকে যাক। সামনে ওয়ানডে ও টেস্টে ব্যস্ত সূচি থাকায় দল ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি।

x

Check Also

সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস ...