Don't Miss
Home / আন্তর্জাতিক / সিঙ্গাপুর প্রথমবারের মতো ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে
সিঙ্গাপুর

সিঙ্গাপুর প্রথমবারের মতো ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পণ্য ও সেবার মূল্যের বিচারে বর্তমানে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। এবার ব্যয়বহুল শহরের দৌড়ে সিঙ্গাপুর পেছনে ফেলেছে হংকং লন্ডন ও নিউইয়র্কের মতো শহরগুলোকে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রথমবারের মতো এশিয়ার এই শহরটি বিশ্বের ব্যয়বহুল শহরের তকমা জিতেছে।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গাড়ি ও প্রয়োজনীয় স্বাস্থ্য ইনস্যুরেন্সের দাম সিঙ্গাপুরে গড়ে ১৩৩ ও ১০৯ শতাংশ বেড়েছে। জুলিয়াস বায়ের-এর ‘গ্লোবাল ওয়েলথ এন্ড লাইফস্টাইল’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনী ১২টি পণ্য ও আটটি সেবার দামও বেড়েছে দেশটিতে।

বর্তমানে সিঙ্গাপুরে আবাস্থল, পড়াশোনা ও জীবনযাপন ব্যয় বেশ বেড়েছে। যে কারণে দেশটি ছেড়ে অনেকেই পাশের দেশ মালয়েশিয়ায় ছুটছেন।

চীনের সাংহাই আছে ব্যয়বহুল শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে। তৃতীয় স্থানে রয়েছে হংকং।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...