Don't Miss
Home / হোম স্লাইডার / সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত শ্রীলঙ্কা, নিহত ৩২১

সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত শ্রীলঙ্কা, নিহত ৩২১

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫০০জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানায়। দ্য গার্ডিয়ান।

এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

সেইসঙ্গে নিহতদের স্মরণে দেশটির নাগরিকেরা আজ তিন মিনিটের নিরবতা পালন করেছে।

এদিকে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পর সোমবার অনলাইনে প্রশংসা করে আইএস সমর্থকরা। অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ জানায়, ক্রাইস্টচার্চ মসজিদে গোলাগুলির প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কার হামলাকে দেখছে আইএস। একই সঙ্গে তারা এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। তাদের এই উল্লাস প্রকাশের একদিন পর চরমপন্থী ইসলামি এই জঙ্গিগোষ্ঠী শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দিলো।

এর আগে দেশটির চরমপন্থী ইসলামিক গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামাতকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে দায়ী করে সরকার। এছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, তারা শ্রীলঙ্কা হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার ধরনের কিছু আলামত পেয়েছেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, এই ট্রাজেডির মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায় গতকাল সোমবার মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চলছে।

দেশটির স্থানীয় সময় গত রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...