Don't Miss
Home / হোম স্লাইডার / সৌদি আরবে ঈদ-উল-আজহা ২০ জুলাই
চাঁদ

সৌদি আরবে ঈদ-উল-আজহা ২০ জুলাই

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) জিলহজ্ব মাস শুরু হবে। আর দেশটিতে ঈদ-উল-আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই।

শুক্রবার সৌদির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই (বুধবার) অর্থাৎ জিলহজ্ব মাসের ১০ম দিন সৌদি আরবে ঈদ-উল-আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

গালফ নিউজ জানায়, বিশ্বের মুসলমানরা প্রতি বছর জিলহজ্ব মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে জিলহজ্ব মাসের ১০ম দিন ঈদ-উল-আজহা উদযাপিত হয়।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

x

Check Also

সংসদের সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের তালিকা ঘোষণা, জোট ও স্বতন্ত্রদেরও মনোনয়ন চূড়ান্ত

বিশেষ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। ...