Don't Miss
Home / হোম স্লাইডার / স্বর্ণের নতুন দাম ভরিতে ১৫১৬ টাকা কমে কার্যকর
স্বর্ণের

স্বর্ণের নতুন দাম ভরিতে ১৫১৬ টাকা কমে কার্যকর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ রবিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

শনিবার (১৯ জুন) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ তথ্য জানানো হয়।

সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কমানো হয়েছে।

এর আগে গত ১০ মে ও ২৩ মে দুই দফায় ভরিতে সোনার দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।

সোনার দাম কমলেও রুপার পূর্ব নির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...