Don't Miss
Home / আজকের সংবাদ / স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি

এমএনএ রিপোর্ট : চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতদিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । আজ রবিবার দুপুরে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এ সময় মন্ত্রীপরিষদ সদস্য, সচিব, তিন বাহিনী প্রধান ও সামরিক বেসামরিক কর্মকর্তারা তাকে বিমানবন্দরে বিদায় জানান।

আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন।রাষ্ট্রপতি আগামী ১২ আগস্ট দেশে ফিরবেন।

এর আগে গত ২৪ এপ্রিল চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ও সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট যান রাষ্ট্রপতি।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...