এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা পর্যন্ত কমেছে। রোববার (২৬ জুন) দাম কমানোর এ ঘোষণা দিয়েছে ভোজ্যতেল ব্যবসায়ীরাদের সংগঠন বনস্পতি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, খোলা সয়াবিন তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য ১৮০ টাকা, বোতলজাত প্রতি লিটার ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে জানানো হয়।
আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ২০৫ টাকা। এবং খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৮৫ টাকা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

