Don't Miss
Home / শিক্ষাঙ্গন / ২৮ জুন থেকে ১৬ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা
ছুটি ঘোষণা

২৮ জুন থেকে ১৬ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ জুন) সই করা প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশ শনিবার (২৫ জুন) প্রকাশিত হয়।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।

আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...