নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে হজযাত্রীদের নির্দিষ্ট কিছু তথ্য ও কাগজপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে বলে নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।
পত্রে বলা হয়, হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় প্রত্যেক হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। একই পরিবারের একাধিক হজযাত্রী চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, হজ-সংক্রান্ত আর্থিক লেনদেন নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে গমনকারী প্রত্যেক যাত্রীর ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক।
এছাড়া, যেসব হজযাত্রী পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য প্রদান করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
