এমএনএ রিপোর্ট : রাজধানীর ভাটারা থানার নাশকতার একটি মামলায় বিএনপি নেতা হাফিজসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। মামলার আসামিদের রয়েছেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমেদ, হাবিব-উন-নবী খান সোহেল, এমএ কাইয়ুম, বিএনপি
চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ।
পুলিশের দাখিল করা অভিযোগপত্র আজ আমলে নিয়ে পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৪ আগস্ট পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ভাটারা থানা এলাকায় ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি হরতাল- অবরোধ চলাকালে কতিপয় অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার মাধ্যমে নাশকতার চেষ্টা করে।
এ ঘটনায় একই বছরের ৯ ফেব্রুয়ারি একই থানার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে একটি নাশকতার মামলা করেন। গত বছরের ৩১ জুলাই ভাটারা থানা পুলিশ ২১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

