Don't Miss
Home / হোম স্লাইডার / হামলার খবর আগে থেকেই জানতো যুক্তরাষ্ট্র

হামলার খবর আগে থেকেই জানতো যুক্তরাষ্ট্র

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বাগদাদে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালাতে পারে। এমন তথ্য আগে থেকেই জানতো মার্কিন যুক্তরাষ্ট্র। তাই ইরানের হামলা চালানোর আগেই নিরাপদ স্থানে সরে যায় মার্কিন সেনারা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে আল-আসাদ ঘাঁটিতে শিগগিরই হামলা চালাবে ইরান, সে সম্পর্কে অবগত ছিল মার্কিন সেনারা। হামলা চালানোর ঠিক আড়াই ঘণ্টা আগে নিরাপদ স্থানে আশ্রয় নেয় সেনারা।

গত বুধবার বাগদাদে ইরবিল ও আল-আসাদ বিমান ঘাটিতে মিসাইল হামলা চালায় ইরান।

সিএনএন জানিয়েছে, ইরান বুধবার রাত দেড়টা নাগাদ হামলা শুরু করে। কিন্তু হামলা সম্পর্কে অবগত থাকার কারণে মার্কিন সেনা সেদিন রাত ১১ টায় নিরাপদ স্থান সরে যায় বা ব্যাংকারে ঢুঁকে পড়ে।

কর্মকর্তারা ইরানের হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি না হওয়াকে ‘মিরাকেল’ হিসেবে উল্লেখ করেছেন। কেননা ইরানের মিসাইলগুলো যতদূর পর্যন্ত আঘাত হানে তার কয়েক মিটার নিচেই ছিল ব্যাংকারগুলো। এছাড়া হামলার সময় কিছু মার্কিন সেনা বাইরেই অবস্থান করছিলেন বলে জানান কর্মকর্তারা।

এছাড়া মার্কিন সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইরানের হামলা চালানো সম্পর্কে আগে থেকে জানতো কিন্তু কী ধরণের হামলা চালাতে পারে তা জানতো না।

এদিকে হামলার পর ইরান দাবি করেছে, তাদের হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে ইরানের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এরপরই হামলার প্রতিশোধ নিতে বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। বিবিসি, সিএনএন।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...